নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-২৮ , ০৫:৫৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনিয়মের মডেল। আগামীতে দেশব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব না। আমরা সকল নির্বাচনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হতে চাই।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
লিখিত বক্তব্য তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম নির্বাচনে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তাতে আমি হতাশ। নির্বাচন নিয়ে যে আশঙ্কা করেছেন তাই সত্যি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, সাবধান বাণীতে কোনো কাজ হলো না। নির্বাচনের পূর্ব ও নির্বাচনকালে মোট চারজনের প্রাণহানি প্রকারান্তরে চারটি পরিবারের প্রাণহানির নামান্তর। সহিংসতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ইত্যাদি এই নির্বাচনকে কলঙ্কিত করেছে।
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট পড়েছে শতকরা মাত্র সাড়ে ২২ শতাংশ। এত অল্পসংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচায়ক, যা গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত। সুষ্ঠু পরিবেশে অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ভোটার উপস্থিত অবশ্যই বেশি হতো। স্বাধীনতার ৫০ বছরে আমরা সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারব না, এটা মেনে নেয়া যায় না।
তিনি বলেন, এই মডেল আগামী নির্বাচনে অনুসরণ করা হলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব সভায় দেশের আত্মমর্যাদা সমুন্নত রাখা সম্ভব হবে না। নির্বাচনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.