সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৮ , ০৩:৩৫ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৩৩ জনে।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই জানানো হয়েছে। এদিন চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট ৪৯ জনের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬৩৮২টি। এর মধ্যে নগরে ৪৫ জন এবং উপজেলায় ৪ জন বাসিন্দা রয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.