সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৮ , ১১:৪৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নব নির্বাচিত আওয়ামী লীগ দলীয় মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, মতামতের ভিত্তিতে চট্টগ্রাম নগরীকে নান্দনিকরূপে সাজানো হবে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর বহদ্দারহাটে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, আমি চট্টগ্রামের সকল পেশার মানুষকে নিয়ে চট্টগ্রামকে নতুন ভাবে সাজাতে চাই। মাদক, কিশোরগ্যাং, চুরি চিনতাই নির্মূল করা হবে আমার মূল লক্ষ্য। দেশেকে একটি আধুনিক চট্টগ্রাম উপহার দিতে চাই।
রেজাউল বলেন, জনকল্যাণে কাজ করতে হলে জনগণের কাছে যেতে হবে। অজুহাত, নালিশ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপরাজনীতি করে জনকল্যাণ হয় না। হত্যা, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে যে দলের জন্ম, তারা মানুষকে কী দিতে পারে তা বাংলাদেশ দেখেছে। তারা পারে কেবল ধোঁকা দিতে। তারা মানুষকে খাম্বা দিতে পারে, বিদ্যুৎ দেয় না। আর টাকা যায় তাদের বিদেশের অ্যাকাউন্টে। তারা এতিমের নামে সাইনবোর্ড লাগাতে পারে, এতিমের ঘরবাড়ি করে না আর এতিমের টাকা যায় প্রসাধনীতে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.