মারা গেছেন আরও ১৭ জন; শনাক্ত ৫২৮ 

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০১-২৭ , ০৬:০৯ পিএম

মারা গেছেন আরও ১৭ জন; শনাক্ত ৫২৮  সিটিজেন নিউজ

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৫০৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।

এদিকে বুধবার বিকেলে বিকেলে দেশে করোনা ভ্যাকসিন দেয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।