নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০১-২৭ , ০৯:২৪ এএম
সিটিজেন নিউজ
দিনাজপুরের বিরলে ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলা ফারাক্কা বাঁধ ইউনিয়নের জয়নুল মুদিখানা সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- বিরল উপজেলার ফরাক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের পুত্র লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দিনের পুত্র মামুন হোসেন (৩০) ও মোজাম এর পুত্র আনোয়ার হোসেন (৩০)।
বিরল ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার মো. আজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে একটি টিভিএস মোটরসাইকেল নিয়ে ওই তিন যুবক দিনাজপুর শহর থেকে বাড়ি ফিরছিল। রাত দশটায় বিরল উপজেলার জুলু মুদিখানা নামক স্থানে বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরের দিকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় তিনজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের সহযোগিতায় বিরল থানা পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সাথে সাথে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বিরল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক-মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.