সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৬ , ০২:২০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাউকে লাভবান করতে বা ব্যবসায়িক স্বার্থে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি। ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে জনগণের স্বার্থে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি নেতাদের আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার আগেই বিএনপি অহেতুক কারচুপির অভিযোগ করছে, তা কতটুকু সত্য- এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তারা অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করছে।
জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি।
বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মত এখনো আমলে নিবে না।
প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যান করার জন্য সবার প্রতি অনুরোধ করেন।
সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বড় দুর্নীতি করছে, মির্জা ফখরুলের এই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের মির্জা ফখরুলকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দেন।
এ দেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ ফেব্রুয়ারীর ভোটারবিহীন নির্বাচন, মাগুরা ও ঢাকা ১০ আসন উপনির্বাচন বিএনপি ভুলে গেলেও জনগণ এখনো ভুলে যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.