সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৬ , ০১:৩০ পিএম
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বুধবার (২৭ জানুয়ারি) । এ উপলক্ষে নগরের দুইটি রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সব কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিডেজ) মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ বলেন, আমাদের ১৫৪টি কারখানার মধ্যে ১৩৪টি অপারেশনে রয়েছে। এসব কারখানায় প্রায় পৌনে ২ লাখ কর্মী কাজ করেন। চসিক নির্বাচনের দিন বুধবার সব কারখানা বন্ধ থাকবে।
কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ এলাকার মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক বলেন, আমাদের ৫১টি কারখানার মধ্যে ৪৩টি কারখানা অপারেশনে রয়েছে। চসিক নির্বাচনের দিন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা সব কারখানায় ছুটির সার্কুলার জারি করেছি।
তিনি জানান, এ ইপিজেডের বিভিন্ন কারখানায় ৭০ হাজার কর্মী চাকরি করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.