পাহাড়তলীতে অস্ত্রসহ একজন গ্রেফতার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৬ , ১১:৩৯ এএম

পাহাড়তলীতে অস্ত্রসহ একজন গ্রেফতার ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সিগন্যাল কলোনি এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মো. মোশাররফ হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. মোশাররফ হোসেন কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানাধীন ময়ুরা এলাকার বজলুর রহমানের ছেলে। তিনি পাহাড়তলীর সিগন্যাল কলোনি এলাকায় বসবাস করেন।  

পাহাড়তলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, সিগন্যাল কলোনি এলাকা থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মোশাররফ হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।