সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৪ , ০১:১৫ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৮০টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩২ হাজার ৫৭৮ জন।এসময়ে করোনায় একজন মৃত্যুবরণ করেছে। রোববার (২৪ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৪৭টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ৮ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৩৯টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষা করে কারো শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়নি।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৮টি নমুনা পরীক্ষা করে ১২ জন আক্রান্ত হলেও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি।
অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১১টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ২৮০টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৩ জন এবং উপজেলায় ৫ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.