সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৩ , ০৩:৫৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩৩৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।
এর আগে এর আগে শুক্রবার দেশে আরও ৬১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৫ জন।
এদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ৮৭ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ ১৬ হাজার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.