সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৩ , ০৩:৩৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সীমারেখার মধ্যে থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে নেতাকর্মীদের চলতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের রয়েছে নিজস্ব সীমারেখা, সেটি তার কথায়-আচরণে ও বক্তব্যে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে বলেও জানান তিনি।
বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধ, আগামী নির্মাণের যে অবিরাম প্রয়াস তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে জানিয়ে কাদের বলেন, কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়; শৃঙ্খলা ভঙের বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত।
তিনি আরো বলেন, দলের জন্য কেউ বোঝা হতে চাই না; কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বেও নয়।
এ সময় বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, কথায় কথায় বিদেশি দূতাবাসে নালিশ করে তারা দেশকে নতজানু করেছে, আওয়ামী লীগ নয়। বিএনপি নিজেই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী এবং এ তত্ত্বের অনুসারী বলে সবক্ষেত্রে গন্ধ খুঁজে বেড়ায় তারা।
বিএনপির অপমৃত্যু তো সেদিনই হয়েছে, যেদিন তারা সরকার পরিবর্তনের জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির কাছে নৈতিক সমর্থন চেয়ে বিবৃতি দিয়েছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
করোনার আঘাত মোকাবিলায় যারা শেখ হাসিনাকে পরাজিত দেখতে চেয়েছিলেন আজ তারাই পরাজিত হয়েছে এ কথা জানিয়ে কাদের বলেন, করোনা সংকট মোকাবিলায় সময়ের সাহসী নেত্রী হিসেবে বিজয়ীর বীর হিসেবেই শেখ হাসিনাকে ইতিহাস মনে রাখবে।
রাজনীতি একটি বহুমাত্রিক মহাসড়ক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্নমাত্রা থাকতে পারে কিন্তু এসব মতপার্থক্য আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে সাংগঠনিক পরিমণ্ডলে।
বাংলাদেশের বাতাসে এখনও ষড়যন্ত্রের গন্ধ, অশুভ শক্তি সরকার হটানোর চক্রান্তে লিপ্ত, চালাচ্ছে অপপ্রচার ও গুজব, খুঁজছে চোরাগলি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজেদের ঐক্যকে সুসংহত করতে হবে।
শেখ হাসিনা সরকারের সমৃদ্ধের পথে যে যাত্রা তা এগিয়ে নিতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ভালো আচরণ, শৃঙ্খলাবোধ এবং ঐক্যবদ্ধতার শক্তি দিয়ে জয় করতে হবে আগামীর চ্যালেঞ্জ।
তিনি আবারও হুঁশিয়ার করে বলেন- দল করতে হলে সবাইকে দলের নিয়ম, শৃঙ্খলা তথা দলের রীতিনীতি ও গঠনতন্ত্র মেনে চলতে হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.