সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৩ , ০২:৪১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
জলাবদ্ধতা নিরসনকে প্রাধান্য দিয়ে, বিশ্বমানের নগরী গড়ার অঙ্গীকারসহ, চট্টগ্রাম সিটি নির্বাচনে ৩৭ দফার ইশতেহার ঘোষণা করেছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। শনিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।
মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন, মেয়র নির্বাচিত হলে একশদিনের অগ্রাধিকার পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এছাড়া সেবা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, নগর পরিকল্পনা প্রণয়ন, নগরীর খাল-নালা উদ্ধার, যানজট নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয় রয়েছে এই ইশতেহারে।
পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষাখাতে গুরুত্ব দেবার কথাও জানান ক্ষমতাসীন দলের এই প্রার্থী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.