বা‌য়ে‌জি‌দে অস্ত্রসহ একা‌ধিক মামলায় অ‌ভিযুক্ত গ্রেফতার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২১ , ০৩:৪৫ পিএম

বা‌য়ে‌জি‌দে অস্ত্রসহ একা‌ধিক মামলায় অ‌ভিযুক্ত গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) নগরী অক্সিজেন বাজার থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম মো. ফরহাদ উদ্দীন ওরফে মজনু (২৯)। সে শহিদনগর এলাকার নূর হাজীর বাড়ির  মৃত কামাল উদ্দীনের ছেলে।

পুলিশের দাবি, তার বিরু‌দ্ধে অস্ত্র ও মাদক আই‌নে বা‌য়ে‌জিদ ও রাউজান  ৫‌টি মামলা র‌য়ে‌ছে

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নগরীর অক্সিজেন বাজার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভালবার,দুই রাউন্ড গুলি ও একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার সিটিজেন নিউজকে বলেন, নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালা‌তে চে‌য়ে‌ছিল ফরহাদ।গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।