বান্দরবান প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-২১ , ০১:০০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বান্দরবানের থানচিতে চাঁদের গাড়ি খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ শ্রমিক। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়াক চাককু পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত একজন নিহতের নাম পাওয়া গেলেও অন্যদের নাম পাওয়া যায়নি। নিহত লাল চিন এল বম (২২) উপজেলার বাকলাই পাড়ার বাসিন্দা।
থানচি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.