সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২১ , ১০:০৭ এএম
চট্টগ্রামে সিটি নির্বাচনের প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) রাত ১০টায় চট্টগ্রামের কাজীর দেউড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাজীর দেউড়ী এলাকায় বিএনপি অফিসের সামনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন দলীয় নেতাকর্মীরা। মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় বিএনপির নেতাকর্মীরা রাবেয়া রহমান লেইনে অবস্থিত আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীর ক্যাম্প ভাঙচুর করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি অফিসে পাল্টা হামলা চালায়।
সংঘর্ষের খবর শুনে বিএনপি অফিসে আসেন দলটির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন চৌধুরী। এ সময় তার গাড়িও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পলাশ কান্তি নাথ।
ঘটনার পরপরই মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.