সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২০ , ০৪:৫৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩২ হাজার ৩৩২ জন। বুধবার (২০ জানুয়ারি ) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এই দিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব ৭৪টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১২ জনের।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৬৬টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা করে ৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫০টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
এইদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।
আবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৩টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৭৪টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৭ জন এবং উপজেলায় ১২ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.