নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-২০ , ০৩:১২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা (৭০) ও জসু মিয়া (৬৫) নামে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা ওই এলাকার মৃত আবদুল বারেকের ছেলে ও জসু মিয়া মৃত সাইজুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ভোরে বৃদ্ধ গোলাম মোস্তফার বাড়ির একটি খালি টিনের ঘরে বৈদ্যুতিক মিটার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। বিস্ফোরণের শব্দে বৃদ্ধ গোলাম মোস্তফা ঘুম থেকে ওঠে ঘরের বাইরে দেখতে আসলে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘর থেকে বের হয়ে গোলাম মোস্তফার স্ত্রী রাশিদা বেগম দেখেন মোস্তফা মাটিতে পড়ে রয়েছে। এই অবস্থায় রাশিদা বেগম পাশের বাড়িতে গোলাম মোস্তফার ভাতিজা জসু মিয়াকে জানালে তিনি এসে গোলাম মোস্তফাকে মাটি পড়ে থাকতে দেখেন। পরে, ঘরের আগুন দেখে চাচা গোলাম মোস্তফা অচেতন হয়ে গেছেন ভেবে গোলাম মোস্তফাকে মাটি থেকে তুলতে যান। এ সময় জসু মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে। এই ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ নেই। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.