সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২০ , ০৯:৪৭ এএম
ছবি । সিটিজেন নিউজ
চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেডে ‘অফিসার (আইটি)’ পদে মোট ১৪ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
অফিসার (আইটি)।
পদসংখ্যা
মোট ১৪ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি অথবা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।
বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী যোগ্য প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
পদটিতে আবেদন করা যাবে আগামী ১ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত।

Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.