খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-১৯ , ০৫:১৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
খাগড়াছড়ির মানিকছড়িতে জেসমিন আক্তার ওরফে রিমি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
জেসমিন আক্তার লক্ষ্মীছড়ি উপজেলার শিলছড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে মানিকছড়িতে ভাড়া বাসায় জেসমিনের কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকির একপর্যায়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে জেসমিনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসক ডা. মহিউদ্দীন।
মানিকছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, পারিপার্শ্বিক সব ঘটনা বিবেচনা করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জেসমিনের ছোট ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.