সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১৯ , ১০:৫৬ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৭ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৮ জন নগরের ও ১০ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৩২ হাজার ২৬৩ জন। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৩৩ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের ও সিভাসুতে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
শেভরণে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের ও ইমপেরিয়াল হাসপাতালে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা মিলেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের ও আরটিআরএলে ৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৭ জন; এর মধ্যে ২৬৬ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.