সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৩-০৪ , ০৪:২৯ পিএম
অনলাইন সংবাদ মাধ্যম ‘সিটিজেন নিউজ.কম.বিডি’র প্রধান উপদেষ্টা হলেন মেজর খন্দকার নূরুল আফসার (অব.)। বুধবার (২অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালী ডিওএইচএস’এ অবস্থিত রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাবে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি সিটিজেন নিউজের প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন। এ সময় সিটিজেন নিউজের প্রকাশক মোহাম্মদ আবু বকর সিদ্দীক ও প্রধান সম্পাদক রোমান শেখ তার হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করে খন্দকার নূরুল আফসারকে শুভেচ্ছা জানান।
সিটিজেন নিউজ চলতি বছরের মে মাসের ৭ তারিখ থেকে পরিক্ষামূলক সংবাদ প্রচার করে আসছে। সিটিজেন নিউজের সংবাদগুলো প্রতিনিয়ত পড়ার চেষ্টা করেন খন্দকার নূরুল আফসার। তিনি সিটিজেন নিউজকে বলেন, এ অনলাইন সংবাদ মাধ্যমের সংবাদের মান বেশ ভালো।
তিনি বলেন, দেশে অনলাইন সংবাদ মাধ্যমের খুব ভীড় এখন। কিছু কিছু সংবাদ মাধ্যম অসত্য সংবাদ প্রকাশ করে তাদের দর্শক জনপ্রিয়তা বাড়াতে ব্যর্থ চেষ্টা করছে। এমনটা উচিত নয় উল্লেখ করে খন্দকার নূরুল আফসার বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতি গঠনে মাইলফলক ভূমিকা পালন করে। ফলে, প্রতিটি সংবাদের স্বচ্ছতা থাকা উচিত বলে মনে করেন তিনি।
সিটিজেন নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অক্লান্ত চেষ্টায় প্রতিদিন কয়েক লক্ষ পাঠকের ভালোবাসার সংস্পর্শে এসেছে। ভবিষ্যতে আরও সুন্দর সংবাদ প্রকাশে সিটিজেন নিউজের প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন খন্দকার নূরুল আফসার। তিনি এ সংবাদ মাধ্যমকে আরও গতিশীল, শক্তিশালী ও পাঠক জনপ্রিয়তায় সব ধরনের সহযোগিতা করবেন।
রাওয়া ক্লাবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কর্নেল ফারুক আহম্মেদ (অব.), লে. কর্নেল রুহুল আমিন (অব.), মেজর এম এ হোসেন (অব.)সহ অনেকে।
এসময় সিটিজেন নিউজের কলাম, সাহিত্য ও গল্প-কবিতা বিভাগে লেখা পাঠনোর আগ্রহ প্রকাশ করেন তারা। একইসাথে সিটিজেন নিউজের জন্য শুভ কামনা জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.