সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১৭ , ০২:৪২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা বুলাহ্ আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (১৭ জানুয়ারি) পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (১৭ জানুয়ারি) সকালে মৃত্যুবরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী বুলা আহম্মেদে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
বুলাহ আহম্মেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের পুত্রবধূ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.