সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১৪ , ০৪:১৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
অর্থ লোপাটের ঘটনায় পি কে হালদারের ৬২ জন সহযোগীর সন্ধান পাওয়া গেছে। তাদের কাছ থেকে ১ হাজার ৫৭ কোটি টাকা জব্দ হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
দুদক সচিব জানান, পি কে হালদারের বিষয়টি এখন অনেক বড়। বিভিন্ন জনের মাধ্যমে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন সূত্র আছে। আমরা এরই মধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। মোটামুটি ৬২ ব্যক্তির সঙ্গে তার লিংক বা সূত্র পাওয়া যায়। এ পর্যন্ত ১০৫৭ কোটি ৮০ লাখ টাকা জব্দ বা ফ্রিজ করা হয়েছে। এসময় বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুদক দ্রুততম সময়ের মধ্যে চায় বলে জানান দুদক সচিব।
এর আগে, পি কে হালদারের ৭০ থেকে ৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধানের কথা জানায় দুদক। গত ২০ ডিসেম্বর দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, পি কে হালদারের এসব গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে।
পি কে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা রয়েছেন। মাঝে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চাইলেও দেশে ফিরলে গ্রেপ্তার হতে হবে হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি।
গত ৩ ডিসেম্বর পি কে হালদারের কানাডার হোল্ডিংয়ের ঠিকানা বাংলাদেশ সরকারকে জানায় কানাডা সরকার। এরপর সেদিন জানানো হয়, যেকোনো দিন পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.