আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১৪ , ০৩:১৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
জন্মনিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রের অনুরূপ নাগরিকদের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশ নেওয়া কেন বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারির এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে ছিলেন আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
এর আগে ২০২০ সালের ১২ মার্চ সারডা সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনস্বার্থে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট দায়ের করেন।
রিট আবেদনে বেওয়ারিশ মরদেহ শনাক্তকরণে, নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে এবং দ্রুত অপরাধী শনাক্ত করণে জন্মনিবন্ধনের সময় জাতীয় পরিচয় পত্রের অনুরূপ নাগরিকদের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশ নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.