সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১৪ , ০২:২৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানাধীন বটতল এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ টিটু সভাপতিত্বে বক্তব্য রাখেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির যুগ্ন সম্পাদক আজগর হোসেন আজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বাদশা, বিএনপি নেতা ওয়াহিদুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মো. ওসমান, মো. আজম খান, মো. সালাউদ্দিন,আকতার হোসেন, মো. হারুন, মো. ফারুক, মো. আমিন, মো. সোহেল,মিম প্রমুখ।
বক্তারা বলেন আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীদের সমর্থনে জনগণের দুয়ারে দুয়ারে গণসংযোগ ও গণজোয়ারের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে নিরলসভাবে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হলেন ডাক্তার শাহাদাত হোসেন, ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইয়াকুব চৌধুরী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.