সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১৪ , ১২:১৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
আওয়ামী লীগ সরকার একটানা ক্ষমতায় থাকার কারণেই উন্নয়নের সুফল পাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তার দৃঢ় প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের আমলে ধারাবাহিক উন্নয়নের ছোঁয়ায় ২০২১ সালের মধ্যেই দারিদ্রমুক্ত হবে বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধি ভাতাসহ সমাজের অনগ্রসর মানুষের জন্য বেশ কিছু সামজিক নিরাপত্তা সহায়তা সুবিধাভোগীদের হাতে সরাসরি পৌঁছানোর ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর এমন অনেক সামাজিক কর্মসূচি বন্ধ করে দিয়েছিল। তবে, টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকার কারণেই সমাজের সর্বস্তরে উন্নয়নের সুফল ছড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.