সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১৪ , ১০:৪৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণায় চলছে ভোট উৎসব। আসন্ন ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। দুটি বড় দল ভোটে অংশ নেওয়ায় বেশ জমে উঠেছে প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে নগরীর রাজপথসহ অলিগলি ছেয়ে গেছে মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলরদের হরেক রকমের পোস্টারে। ভোটের পোস্টার হওয়াতে সবগুলোই সাদা-কালো রঙের। তাই ব্যস্ততম এই শহরের সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে।
সরেজমিন দেখা যায়, নগরীর পতেঙ্গা, কাটগড়, আগ্রাবাদ, পাহাড়তলী, পাথরঘাটা, মোহাম্মদপুর, চান্দগাঁও, শুলকবহর, মুরাদপুর, চকবাজার, আলকরন, ফিরিঙ্গী বাজার, বহদ্দারহাট, মোহরা, এনায়েত বাজার, পাঠানটুলি, বাকলিয়া, খুলশী, কাট্টলী, ষোলশহর, পাঁচলাইশ, সরাইপাড়া, বাগমনিরাম, দেওয়ান বাজার, হালিশহর, জালালাবাদসহ প্রায় এলাকা নির্বাচনী পোস্টারে ঢেকে গেছে। এলাকার স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সামনে সারি সারি সাদা-কালো পোস্টার লাগানো হয়েছে।
পাশাপাশি রয়েছে কাউন্সিলদের পোস্টারও। বড় দুই দলের পোস্টারের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মো: জান্নাতুল ইসলামের হাতপাখা প্রতীকের পোস্টারও দেখা গেছে। প্রতিদিনই মেয়র-কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ করছেন। নিজ নিজ সীমানা প্রাচীরের ভেতরেই অব্যাহত রেখেছেন নির্বাচনী প্রচার-প্রচারণা।
সকাল থেকেই কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতিও। লিপলেট নিয়ে নেতাকর্মীরা যাচ্ছেন ভোটারদের দুয়াড়ে দুয়ারে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০২০ সালের ২৯ মার্চ ভোট গ্রহণের কথা থাকলেও করোনামহামারির জন্য তারিখ পরিবর্তন করে আগামী ২৭ জানুয়ারি ভোট গ্রহনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।
এবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.