আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০১-১৩ , ০৬:০১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে প্রতি ডোজ করোনার টিকা ৮ ডলারে কিনে ১১২৫ টাকায় বিক্রি করবে বেক্সিমকো ফার্মা। বার্তা সংস্থা রয়টার্সকে বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানান, সরকারের টিকাদান কর্মসূচির বাইরে বাজারে বিক্রির জন্য সিরাম থেকে ৩০ লাখ ডোজ করোনা টিকা কিনছেন তারা। আসছে ফেব্রুয়ারি মাস থেকেই বেসরকারিভাবে টিকা বিক্রি শুরু করবে বেক্সিমকো। এজন্য ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে প্রতি ডোজ টিকা ৮ ডলারে কিনবে প্রতিষ্ঠানটি। দেশের বাজারে প্রতি ডোজের দাম রাখা হবে এক হাজার ১২৫ টাকা।
এদিকে, বাংলাদেশ সরকারকে দেয়ার জন্য সিরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো যে টিকা আনছে, তার দাম প্রায় দ্বিগুণ। বাংলাদেশ সরকারের গণ টিকাদান কর্মসূচির জন্য বছরের প্রথমার্ধে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে বেক্সিমকো।
এর আগে ,সোমবার রয়টার্সের আরেকটি খবরে বলা হয়, টিকাদান কর্মসূচির জন্য ভারতের চেয়ে ৪৭ শতাংশ বেশি দামে সিরামের টিকা নিচ্ছে বাংলাদেশ। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, সিরাম ইনস্টিটিউট ভারতে ২০০ রুপি বা ২.৭২ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২৩০.৯৪ টাকা) প্রতি ডোজ করোনা ভ্যাকসিন বিক্রি করবে। আর বাংলাদেশের কাছে প্রতি ডোজ ভ্যাকসিন বিক্রি করবে ৪ ডলার বা ৩৩৯.৬২ টাকায়।
অক্সফোর্ডের তৈরি করোনার ভ্যাকসিন হাতে পেতে গেল নভেম্বরে প্রতিষ্ঠানটির এশীয় উৎপাদক ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। সেই চুক্তির শর্ত অনুযায়ী প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে ৩ কোটি ডোজ করোনার ভ্যাকসিন বাংলাদেশকে দেবে ভারতের সিরাম ইনস্টিটিউট।
এদিকে, গেল সোমবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যে দেশে পৌঁছাবে করোনার ভ্যাকসিন। আর ফেব্রুয়ারির শুরুতেই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.