কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-১২ , ০৫:০২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রবেশের সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এই সব ইয়াবা ট্যাবলেট জব্দ করে।তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ফয়সল হাসান খান বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ও ওয়াব্রাং এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩ লাখ ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।গভীর রাত ১.৩০ টার দিকে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার সীমান্তে অভিযান চালিয়ে ৪৫ হাজার পিচ ইয়াবা এবং একই রাত আনুমানিক ৩ টার দিকে বিজিবির অপর একটি টহলদল দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৯ কোটি ষাট লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উদ্ধর্তন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.