সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১২ , ১১:৫২ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে কামরুন্নাহার (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি)রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত কামরুন্নাহারমুরাদপুর গাউছিয়া বাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন । তার বাড়ি পটিয়া উপজেলার পশ্চিম ঠেংড়াপাড়া গ্রামে। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন সিটিজেন নিউজকে বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কামরুন্নাহার। বিষয়টি টের পেয়ে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিষয়টি রহস্যজনক।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.