সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১২ , ১১:২২ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ এসেছে ৭৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩১ হাজার ৬৫৩ জন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব ১০৩টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২০ জনের।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪২৪টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
তা ছাড়া, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ১৬জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮০টি নমুনা পরীক্ষা করে ৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১১টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
আবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫০টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই দিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৫১৭টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৯ জন এবং উপজেলায় ৬ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.