সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১২ , ০৯:৩৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
কর্ণফুলী নদী থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর হাত-পা বাধা ও প্যাকেটে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় থেকে মরদেহটি উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশের সদস্যরা।
পুলিশ ধারণা করছে, ওই নারীকে ৩-৪ দিন আগে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। হত্যার পর হাত-পা রশি দিয়ে বেধে একটি চেইনের প্যাকেটে ভরে মরদেহ নদীতে ফেলা হয়।
সদরঘাট নৌ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, সোমবার দুপুরে কর্ণফুলী নদীতে ভেসে আসা আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর হাত-পা বাধা ও প্যাকেটে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত। রাত পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। আমরা তার ডিএনএ সংগ্রহ করবো। হাতের আঙ্গুল পঁচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যাচ্ছে না।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.