রাঙামাটির প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-১২ , ০৯:০৮ এএম
ছবি । সিটিজেন নিউজ
রাঙামাটির সদর উপজেলার কতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এতে চালকসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে পড়ায় রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে।
নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আরাফাত হোসেন (৪৫) ও জহুরুল ইসলাম (৪৭)।
কতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাবির হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে যায়। এতে ট্রাকে থাকা চালকসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.