নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০১-১১ , ০৮:০৪ পিএম
সিটিজেন নিউজ
রাঙামাটির রাজস্থলীতে অস্ত্রসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের এক কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতের নাম উসিংমং মারমা (২৪)। সোমবার (১১ জানুয়ারি) ভোরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়া থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃর্ত উসিংমং মারমা নিজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস কর্মী ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জরিত থাকার কথা স্বীকার করেছে। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ সংগঠনটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির কাপ্তাই সেনা জোনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়া অভিযানে নামে যৌথবাহিনীর একটি বিশেষ দল। এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস উসিং মং মারমা তাদের অন্যান্য সদস্যসহ আস্তানায় অবস্থান করছিল। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত আস্তানা ত্যাগ করার চেষ্টা করে জেএসএস সদস্যরা।
এসময় জেএসএস অন্য সদস্যরা পালিয়ে গেলেও হাতেনাতে আটক হয় উসিং মং মারমা। পরে ওই আস্তানা তল্লাশী চালিয়ে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজ, একটি কার্তুজ বন্দুক, নগদ টাকা, মোবাইল সেট ও সশস্ত্র সন্ত্রসীদের পোশাক জব্দ করা হয়।
রাঙামাটি রাজস্থলী উপজেলা তানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফজল আহমেদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র ও গুলি রাখাসহ সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধে উসিং মং মারমা বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.