ইউনাইটেডে অগ্নিকাণ্ড: ৪ পরিবারকে ৩০ লাখ করে দেওয়ার নির্দেশ

 আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১১ , ০৫:৫৭ পিএম

ইউনাইটেডে অগ্নিকাণ্ড: ৪ পরিবারকে ৩০ লাখ করে দেওয়ার নির্দেশ ছবি । সিটিজেন নিউজ

ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের আগুনে নিহত চারজনের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সোমবার (১১ জানুয়ারি) আদেশ দেন।

আদেশের কপি হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে এই অর্থ পরিশোধের নির্দেশ দেন আদালত। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ১৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেনো দেয়া হবে না, জানতে রুলও জারি করেছেন আদালত।

গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য করা তাবুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনে মারা যান চারজন করোনা রোগী।