নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১১ , ০৯:৩৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিদ্রোহী তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ সম্মেলন ডেকে পাল্টা কমিটি গঠন, সিনিয়র নেতাদের সম্পর্কে কুৎসা রটানো ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়।
রবিবার (১০ জানুয়ারি) বিএনপির সিনিয়র সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলী আব্বাস, সদস্য শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও সদস্য লিয়াকত আলী।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সদস্য আবু সুফিয়ান বলেন, ‘দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এছাড়া সাতকানিয়ার সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানকেও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।’
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বিভিন্ন ইউনিটের নয়টি কমিটি ঘোষণা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এসব ইউনিটের কমিটি গঠন নিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে একপেশে কমিটি গঠনের অভিযোগ তুলে ৫ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ আলী আব্বাসের নেতৃত্বে দলের একাংশ বিভিন্ন উপজেলা ও পৌরসভায় পাল্টা কমিটি ঘোষণা করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.