মারা গেছেন আরও ২৫ জন; শনাক্ত ১০৭১

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১০ , ০৩:৪৪ পিএম

মারা গেছেন আরও ২৫ জন; শনাক্ত ১০৭১ ছবি । সিটিজেন নিউজ

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৭৮১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন।

রবিবার (১০ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ কোটি ১ লাখ ১ হাজার ৫০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯ লাখ ৩৫ হাজার ২১১ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৫৯৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৮১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন।