সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১০ , ১১:০৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সফিউল আলম সুন্দর নামে ৫৫ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) রাতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সফিউল আলম সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দোয়াজি পাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ী ধাক্কা দিলে গুরুতর আহত হন সফিউল। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.