বহদ্দারহাটে পিকআপের ধাক্কায় সিএনজি চালক নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১০ , ১১:০০ এএম

বহদ্দারহাটে পিকআপের ধাক্কায় সিএনজি চালক নিহত ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানাধীন এলাকায় পিকআপের ধাক্কায় আটো রিক্সা (সিএনজি) চালক নিহত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের নাম মো. সেকান্দর (৬৫)। তিনি মৌলভী পুকুর পাড় এলাকার মনজুরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সিটিজেন নিউজকে বলেন,সকালে বহদ্দারহাট এলাকার এন মোহাম্মদ কনভেনশন হল এলাকায় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন সেকান্দর। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।