সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৯ , ১১:৫৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন এলাকায় ধর্ষণ মামলার সাক্ষী দেওয়ায় ধর্ষণের শিকার হওয়া ভিকটিমের দায়েরকৃত ধর্ষণ মামলার প্রধান আসামী এবং তার এক সহযোগীকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর একটার দিকে চট্টগ্রাম সিটির বায়েজিদ থানার ডেবারপাড় এলাকার ব্রিক ফিল্ড রোডস্থ বায়তুল মুনাফ জামে মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হল বায়েজিদ জামতলার আব্দুল লতিফের পুত্র আলমগীর (৩০) ও মৃত শেখ নুর আহাম্মদের পুত্র মাহবুব আলম (৩১)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, গত বছরের নভেম্বর মাসে নগরের আকবরশাহ থানা এলাকায় একটি ধর্ষণ মামলার সাক্ষী দিতে এসে ধর্ষণের শিকার হন ওই নারী। এ ঘটনায় ভুক্তভোগী নারী আকবরশাহ থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। র্যাব ঘটনাটির ছায়া তদন্ত করছিল। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঘটনার মূলহোতা আলমগীর বায়েজিদ বোস্তামি থানার ব্রিক ফ্ল্ডি রোডে এক সহযোগীকে নিয়ে অবস্থান করছে।
খবর পেয়ে র্যাব একটি দলকে অপারেশনে পাঠায়। তারা ভোরের দিকে বায়তুল মুনাফ মসজিদের সামনে থেকে আলমগীরকে তার সহযোগী মাহবুবসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তী ব্যবস্থার জন্য তাদেরকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.