সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৭ , ০২:৩৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ও রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ।
২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা এতদিন ক্ষমতায় থাকার রেকর্ড বাংলাদেশে কারো নেই।
প্রসঙ্গত, এর আগে সরকারের প্রথম বছর পূর্তিতে গত বছর ৭ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দুর্নীতি দমন করে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.