টেকনাফে সাড়ে ৮হাজার ইয়াবাসহ ২জন আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-০৭ , ০৯:২৫ এএম

টেকনাফে সাড়ে ৮হাজার ইয়াবাসহ ২জন আটক ছবি । সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ দুইজনকে আটক করেছের র‌্যাব। আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক।বুধবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলার হ্নীলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো কক্সবাজার শহরের সমিতি পাড়ার আব্দুস সালামের ছেলে রুহুল আমিন রুবেল (৩১) এবং টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর আহম্মদের স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

বিষয়টি নিশ্চিত করে ১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান,  বুধবার বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের জাদিমুরা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবার চালান লেনদেনের জন্য অবস্থান করছে খবরে র্যাডবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ১ রোহিঙ্গা নারীসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। পরে আটকদের দেহ তল্লাশি করে পাওয়া যায় ৮ হাজার ৬৫০টি ইয়াবা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।