চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে এসে বৃদ্ধের মৃত্যু

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৬ , ০৫:৫৪ পিএম

চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে এসে বৃদ্ধের মৃত্যু ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রাম আদালতে মামলায় হাজিরা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন ইছহাক (৬৫) নামে এক আসামি।  বুধবার (৬ জানুয়ারি) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ইছহাক প্রকাশ বুচ্চুইকা ফটিকছড়ি থানাধীন উত্তর কাঞ্চননগর দুল্যাছড়ি এলাকার ফকির আহমদের ছেলে। তিনি একটি বন মামলার এজাহারভুক্ত আসামি। মামলা নম্বর: ২/২০১৮।  

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কবির হোসেন বলেন, আদালতে মামলায় হাজিরা দিতে এসে ইছহাক নামের ওই আসামি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।