সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৬ , ০৪:২১ পিএম
চট্টগ্রামের বাঁশখালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৮'শ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে বাঁশখালী-পেকুয়া সংযোগ প্রধান সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতররা হলেন টেকনাফ উপজেলার রঙ্গিয়াখালী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মৃত জাহিদ হোসেনের ছেলে আলি আহমদ (৩৩) এবং মৃত ফরিদ আহমদের ছেলে সারওয়ার কামাল (২৩)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি বসিয়ে এস আই নাজমুল হক ও তার সঙ্গীয় ফোর্সদের নেতৃত্বে পুঁইছড়ির ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে বাঁশখালী-পেকুয়া সংযোগ প্রধান সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮'শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহহাম্মদ সফিউল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.