কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-০৬ , ০৩:২৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
টেকনাফে মাদক মামলার আটক আসামিকে ছিনিয়ে নিতে গিয়ে গোলাগুলিতে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই রতন (৩১), কনেস্টবল শরিফুল (৪৬), বলরাম (২৫)।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে মাদক মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি শামসুল আলমকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে আসার পথে হাবিরছাড়া এলকায় পৌঁছলে তার লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে ব্যারিকেড দিয়ে শামসুকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এসময় গোলাগুলিতে আহত হন ওই তিন পুলিশ সদস্য।
নিহত পরিবারের দাবি, শামসুল আলম পুলিশের হাতে আটকের খবর শুনে ঘটনাস্থলে ভাইকে দেখতে ছুটে যান খোরশেদ আলম। এসময় পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি জানান, দুই পক্ষের গোলাগুলির ঘটনায় খোরশেদ আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে সে কার গুলিতে মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আটক শামসুল আলম একজন র্শীষ মাদক ব্যবসায়ী। তাদের দু’ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.