ইমরান হোসেন । আনোয়ারা প্রতিনিধি :
আপডেট: ২০২১-০১-০৬ , ০৩:২০ পিএম
চট্টগ্রামের আনোয়ারায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আনু হোসেন নামে এক ব্যক্তি বিরুদ্ধে কৃষি জমি দখলে নিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। বুধবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী মিন্নত আলী হাট এলাকার একটি জমি থেকে মাটি কেটে নিয়ে যায় বলে জানায় স্থানীয়রা।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বরাবরে স্থানীয় শোয়াইব আনোয়ার ও আনু হোসেনের নামে একটি লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে ১৫-২০ লোক নিয়ে স্থানীয় আবু সায়েদের পৈত্রিক ফসলি জমি থেকে মাটি কাটার চেস্টার করলে বাঁধা দিতে যায় আবু সায়েদের পুত্র ওবাইদুল কাদের সুজাত। এসময়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তর থেকে মাটি কাটার অনুমতি নিয়েছে বলেও জানান সে।
অভিযোগকারী ওবায়দুল কাদের সুজাত জানান, এ জমিটা আমার পৈত্রিক সম্পত্তি। আমার চাচা এবং আমার আব্বার। এ জমি নিয়ে আমার চাচা শোয়াইব আনোয়ারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে একটি মামলাও চলছে। স্থানীয় আনু জমিটি দখলে নিয়ে দিবে বলে তাদের কাছ থেকে মাটির কাটার জন্য নিয়েছে। আজ সকালে ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে জমি দখল করে মাটি কেটে নিয়ে যায়। আমরা বাঁধা দিতে গেলে সে প্রশাসন থেকে অনুমতি নিয়ে মাটি কাটছে বলে জানায় এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করেছি।
তবে নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাদাবী করে আনু হোসেন বলেন, আমার বিভিন্নস্থানে প্রজেক্ট রয়েছে, সে প্রজেক্ট গুলোর গুলো মাটি নিচ্ছি। আর জমিটা আমার না, আমি সুজাদের চাচা শোয়াইব আনোয়ারের সাথে চুক্তি করেছি মাটি কাটার বিষয়ে।
স্থানীয় বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ বলেন, ফসলি জমি থেকে মাটি কাটার জন্য কোনো সময়ে কাউকে অনুমতি দেওয়া হয়নি। তবে কেউ যদি রাজনৈতিক পরিচয়ে অন্যের ফসলি জমি দখল বা মাটি কাটার ঘটনায় জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান আহমেদ চৌধুরী বলেন, ফসলি জমি থেকে মাটি কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.