রাঙ্গুনিয়ায় নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০১-০৫ , ০৯:২৯ পিএম

রাঙ্গুনিয়ায় নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার সিটিজেন নিউজ

রাঙ্গুনিয়ার পারুয়া এলাকায় নিখোঁজের তিনদিন পর তপু মালাকার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে পারুয়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তপু মালাকার রাঙ্গুনিয়ার পারুয়া এলাকার পবন মালাকারের ছেলে। ২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। ৪ জানুয়ারি তপু মালাকারের মা শেলি মালাকার থানায় এসে নিখোঁজ ডায়রি করেছিলেন। 

রাঙ্গুনিয়া থানার দায়িপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কী বলেন, পারুয়া এলাকার একটি পুকুর থেকে তপু মালাকার নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।