সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৫ , ০৯:১০ পিএম
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন এলাকায় জহিরুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে মোহাম্মদ নগর এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জহিরুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় জেলায়। তার বাবার নাম আব্দুর রহিম।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) রূপম চৌধুরী বলেন, খবর পেয়ে মোহাম্মদ নগর এলাকার একটি বাসার দরজা ভেঙে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করছি এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.