আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-০৫ , ০৮:৫৮ পিএম
সিটিজেন নিউজ
চট্টগ্রামের আনোয়ারায় মিথ্যা মামলার প্রতিবাদে এবং তা প্রতাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের পরিবার। মঙ্গলবার বিকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাজী ইব্রাহিমের ভাই কাজী মোহাম্মদ সোলাইমান।
এ সংবাদ সম্মেলনে বলা হয়, গত (২৯ ডিসেম্বর) মঙ্গলবার উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার কাজী বাড়ির মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে এ হামলার চালিয়ে বসতঘরে ভাঙচুর স্বর্ণংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় কাজী ইব্রাহিমের পরিবারে সদস্যদের বিরুদ্ধে একই এলাকার কামাল উদ্দিনের ছেলে মো. মোরশেদ ১১ জনের নাম উল্লেখ্য থানায় করা মামলাটি মিথ্যা ও বানোয়াট।
তাদের দাবী, তাদের হয়রানী করার উদ্দ্যেশে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এ মামলা প্রতাহারের দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ ইউচুপ, আবুল বশর, শওকত ওসমান, মোহাম্মদ ইব্রাহিম, আসাদুজ জামান, মোহাম্মদ সাকিব, শাহাদাত ওসমান, মোহাম্মদ ইমন, মোহাম্মদ মিনহাজসহ মামলার শিকার পরিবারের সদস্যরা।
জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এঘটনায় থানায় মামলা করেছে মো. মোরশেদ নামে এক ব্যক্তি। তা এখন আদালতে বিচারাধীন রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.