সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৫ , ০৩:২০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
৫ হাজার ৬৫৯ কোটি টাকায় করোনার ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (৫ জানুয়ারি) করোনাভাইরাসের টিকা কেনার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উঠলে তার অনুমোদন মিলেছে।
নির্ধারিত তালিকায় এটি না থাকলেও বিশেষ ব্যবস্থায় সরাসরি উপস্থাপন করা হয়েছে প্রকল্পটি।
চলমান ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডামিক প্রিপার্ডনেস’ প্রকল্পের সঙ্গে এ ব্যয় যুক্ত করায় প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াচ্ছে ৬ হাজার ৭৮৬ কোটি টাকা। তবে প্রকল্প প্রস্তাবে টিকার পরিমাণ ও একক মূল্য উল্লেখ করা হয়নি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.